শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে “বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপ ২০২৫” আজ (২০ জুন ২০২৬, শনিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪র্থ তলার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানের আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস)|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আবদুছ সালাম, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC)| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মুহাম্মদ আবুল বাশার|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকৃবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ| বক্তারা কৃষি গবেষণার মানোন্নয়ন, উদ্ভাবনী প্রযুক্তি উদ্ভাবন এবং টেকসই কৃষি উন্নয়নে গবেষণার গুরুত্ব তুলে ধরেন| তারা গবেষণা কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও বাস্তবমুখী করার জন্য গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমšি^ত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন|
ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের গবেষণা কার্যক্রম, অর্জন, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ গবেষণা পরিকল্পনা পর্যালোচনা করা হয়| অংশগ্রহণকারীরা গবেষণার গুণগত মান বৃদ্ধি, গবেষণা তহবিলের কার্যকর ব্যবহার এবং জাতীয় কৃষি উন্নয়নে গবেষণার অবদান আরও সম্প্রসারণের বিষয়ে মতামত প্রদান করেন|
সকালে শুরু হওয়া এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন| আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের কর্মশালা গবেষণার উৎকর্ষ সাধন এবং কৃষি খাতে নতুন জ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে|
স্বাক্ষরিত/-
মো. নজরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১
© 2026 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.