• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক (MoU)   স্বাক্ষর

Post Date: 2026-06-20
image

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU)-এর মধ্যে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU)   স্বাক্ষরিত হয়েছে| আজ (২০ জুন ২০২৬) সকাল ১১:৩০টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেভেল-৬ এর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক  স্বাক্ষরিত হয়|
সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান যৌথ শিক্ষা ও গবেষণা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং শিক্ষার্থী-শিক্ষক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে|
অনুষ্ঠানের শুরুতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাসুম ইকবাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফকে ফুলেল শুভেচ্ছা জানান|
সমঝোতা স্মারকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ নাদির বিন আলী  স্বাক্ষর করেন| অনুষ্ঠানটি সমন্বয় করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম|
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, শেকৃবি রিসার্চ সিস্টেম (SAURES)-এর পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. এটিএম মাজহারুল মান্নান ও উসওয়াতুন হাসানা হাসি| অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ আশা প্রকাশ করেন যে, এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের নতুন সুযোগ লাভ করবেন| এই সহযোগিতা কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে| 
এই সমঝোতা স্মারক উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক ও গবেষণা সহযোগিতার ভিত্তি সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন|

স্বাক্ষরিত/-

মো. নজরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১