শেকৃবিতে “E-Nothi: Transparency, Efficiency and Accountability” শীর্ষক প্রশিক্ষণের তৃতীয় ধাপ অনুষ্ঠিত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এ “Strengthening Good Governance in Higher Education Institutions through E-Nothi: Transparency, Efficiency and Accountability” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ধাপ আজ (তারিখ) সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ডিজিটাল সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে|
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের চারটি দপ্তর ও চারটি বিভাগের মোট ২৮ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন| অংশগ্রহণকারী দপ্তর ও বিভাগসমূহ হলো— পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস অফিস, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তর, আইসিটি সেল, ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্র, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, কীটতত্ত্ব বিভাগ এবং এগ্রিকালচারাল বোটানি বিভাগ|
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ| প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রশিক্ষণ মানুষকে জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করে| এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ই-নথি ব্যবস্থাপনার মাধ্যমে অফিসিয়াল কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম হবেন, যা বিশ্ববিদ্যালয়ের সুশাসন প্রতিষ্ঠা ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার|
আইকিউএসি’র সহযোগী পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম, পিএইচডি-এর সঞ্চালনায় আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস অফিসের পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম, ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্র এর পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, এগ্রিকালচারাল বোটানি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মইনুল হক, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক ড. মোঃ জামশেদ আলম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জামিলুর রহমান, কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. মিজানুর রহমান এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. ফজলে বারীসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ|
স্বাক্ষরিত/-
মো. নজরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১
© 2026 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.