• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে   শেকৃবি’তে বৃক্ষরোপন কর্মসূচী

Post Date: 2025-06-18
image

স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/০৮৬                                                                                                              তারিখ: ১৮-০৬-২০২৫ ইং

প্রেস রিলিজ
ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে 
 শেকৃবি’তে বৃক্ষরোপন কর্মসূচী

ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বিএনপি পরিবার ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) যৌর্থ উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। আজ বুধবার ১৮ জুন বিকাল ০৪.০০ টায় দ্বিতীয় দিন কেন্দ্রীয় লাইব্রেরি চত্ত্বরে উপাচার্য  অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ নিম গাছের চারা রোপন করে এ কর্মসূচীর উদ্বোধন করেন। 

এসময় বিশেষ অতিথি হিসেবে গাছের চারা রোপন করেন ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিচালক অর্থ ও হিসাব অধ্যাপক ড. এ. কে. এম রুহুল আমিন, পরিচালক আই কিউ এ সি অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী, পরিচালক সাউরেস ড. এফ. এম. আমিনুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড.  মোঃ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) মোঃ নজরুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধনী দিনে নিম, আম, ডালিম, কামরাঙ্গা, বাতাবী লেবু, লিচু, ভেষজ উদ্ভিদসহ বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষরোপন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন প্রধান খামার তত্তাবধায়ক (চলতি দাযিত্ব) মোঃ লুৎফুর রহমান মৃদুল এবং এস্টেট উইং এর ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ আখতার হোসেন এবং আমরা বিএনপি পরিবার -এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন।

উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং এর যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে বলেন, গ্রাম ও শহরে বায়ু দূষণ মোকাবেলায় বিভিন্ন রকমের গাছের চারা রোপণ করা আবশ্যক। বিশেষত জলবায়ু পরিবর্তনে এই সময়ে বৃক্ষরোপন ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশকে সবুজায়ন করতে পারলে আমাদের পরিবেশ ও আবহাওয়া অনেকখানি প্রাকৃতিক সুফল বয়ে আনবে। 

 (মোঃনজরুলইসলাম)
জনসংযোগকর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১