শেকৃবি ডিবেটিং সোসাইটির চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্যের অভিনন্দন

শেকৃবি ডিবেটিং সোসাইটির চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্যের অভিনন্দন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ডিবেটিং সোসাইটি জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ সাফল্যে দলের সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

গত শুক্রবার (২১ আগস্ট ২০২৬) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এ ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, এমপি।

প্রতিযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি অসাধারণ যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনার মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। দলের সদস্যরা ছিলেন কাইয়ুম কাফি, ওয়াসিউল হাসান সরকার, হালিমাতুস সামিয়া, মৃন্ময়ী মুগ্ধ এবং সাব্বির আমজাদ।

বিতর্কের বিষয় ছিল—“দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারের চেয়ে বেসরকারি খাতের সম্পৃক্ততা বেশি গুরুত্বপূর্ণ।” এ বিতর্কে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি সরকারি দলের পক্ষে অংশগ্রহণ করে।

এ সাফল্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ ডিবেটিং সোসাইটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সাফল্যের ধারা অব্যাহত রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও সমুন্নত রাখবে।

শেকৃবি পরিবার বিশ্বাস করে, এ ধরনের অর্জন শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এ সাফল্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও বিতর্ক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করবে।

জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১

Share: