Celebration of SAU Anniversary

সংশ্লিষ্ট সকলের অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে, আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রোজ শুক্রবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং রজত জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিম্নবর্ণিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে:

১) সকাল ৯.০০ ঘটিকায় একাডেমিক ভবনের সামনে বেলুন ও কবুতর উড়িয়ে দিনের কর্মসূচি শুরু ও আনন্দ র‍্যালি;

২) ৯.৩০ ঘটিকায় উদ্যানতত্ত্ব খামারে বৃক্ষরোপন কর্মসূচি;

৩) ৯.৪৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ;

৪) ১০.০০ ঘটিকায় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, কর্মচারী এবং শ্রমিকবৃন্দের মাঝে মিষ্টি বিতরণ ও কেক কাটা;

৫) ১০.৩০ ঘটিকায় প্রশাসনিক ভবনের ৪র্থ তলার কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং রজত জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা এবং

৬) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় শেকৃবি টিএসসি অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপরোক্ত অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, কর্মচারী এবং শ্রমিকবৃন্দকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

 

মাননীয় ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে,

(মোঃ নজরুল ইসলাম)

রেজিস্ট্রার (চঃ দাঃ), শেকৃবি

 

Share: